আমি তো সেই
আমিও তোমার ক্রমশ সেই
ধুলোট পায়ের প্রেমিক হব।
শুকনো ঠোঁটের চট্-জলদি
ভাঁড়ের চায়ের তেষ্টা হব,
বাসের টিকিট অটোর ভাড়া
হঠাৎ যেমন লোকাল ট্রেনে
বসতে পাওয়া জানালা ঘেঁষে;
শ্রাবণ ফোঁটায় কাঁধের চড়ায়
কদম রেণুর ঝরে পড়া!
ক্রমশ তোমার আমি তো সেই
দীর্ঘশ্বাসের ট্রাজিক ফেলো
দিনান্তে যাকে গন্ধ সাবান
এক নিমেষেই ধুয়ে দিল।
ধুলোট পায়ের প্রেমিক হব।
শুকনো ঠোঁটের চট্-জলদি
ভাঁড়ের চায়ের তেষ্টা হব,
বাসের টিকিট অটোর ভাড়া
হঠাৎ যেমন লোকাল ট্রেনে
বসতে পাওয়া জানালা ঘেঁষে;
শ্রাবণ ফোঁটায় কাঁধের চড়ায়
কদম রেণুর ঝরে পড়া!
ক্রমশ তোমার আমি তো সেই
দীর্ঘশ্বাসের ট্রাজিক ফেলো
দিনান্তে যাকে গন্ধ সাবান
এক নিমেষেই ধুয়ে দিল।
Comments
Post a Comment