Posts

Showing posts from July, 2026

আমি তো সেই

আমিও তোমার ক্রমশ সেই ধুলোট পায়ের প্রেমিক হব। শুকনো ঠোঁটের চট্-জলদি ভাঁড়ের চায়ের তেষ্টা হব, বাসের টিকিট অটোর ভাড়া হঠাৎ যেমন লোকাল ট্রেনে বসতে পাওয়া জানালা ঘেঁষে; শ্রাবণ ফোঁটায়  কাঁধের চড়ায়  কদম রেণুর ঝরে পড়া! ক্রমশ তোমার আমি তো সেই দীর্ঘশ্বাসের ট্রাজিক ফেলো দিনান্তে যাকে গন্ধ সাবান এক নিমেষেই ধুয়ে দিল।