সহজ

এসো এইভাবে ফুটে থাকি
নিভৃত নির্জনে একাকী।
পৃথিবীতে কত বড়ো বড়ো বাড়ি
পাহাড়ের মতো মানুষের অহং
সমুদ্রের মতো সীমহীন লালসা।

ধুর, ওরা চেটেপুটে লুটে খাক
জগতের সব সুখ সখ ভালোবাসা ....
ওদের নজর এত গোদা
হাতের আঙুল এত থ্যাবড়া!
পায়ের আঙুলের ফাঁক গ'লে
দিব্যি বেঁচে থাকব আমরা।

উষাগোধূলির আলো মাখব
আর রাতে গল্প করতে আসবে
অনন্ত আকাশের সমুজ্বল তারা।

Comments