এভাবেই


হঠাৎ তুমি থমকে দেখবে
কী যেন চমকালো !
চাঁদ ডুবে যায় তারার তারায়
শেষ বাতির মোম-আলো I
মাথার ভেতর দাবানলের
চাবুকের সাঁই সাঁই ;
বাজের শব্দে জেগে মাখবে
স্বপ্নপোড়া ছাই । 

Comments