ইচিং মিচিং

 



চারদিকের এই ধানাই-পানাই
বলছে যাহার যা ইচ্ছে তাই
।
মামা কাকা দাদা পিশে
আলু কালু ময়দা মিশে
কাগের ঠ্যাংএ বগের ফিতে
কোথায় কাহার দাদুর পিতে!
কার রাগে কে খায়নি যে ভাত
আদ্যিকালের সে বদ্যির বাত
।
তুই কি চোরা? না মুই কী চোর!
কে বা আদিম, কারা ভুঁইফোড়
।
খিঁচড়ি পোলাও গোস্ত কাবাব
রাজা উজির চাকর নবাব;
স্বর্গ-মর্ত্য পাতাল কিবা
উচ্ছ মুচ্ছ উটের গ্রীবা
।

ভাবছো যদি এ উৎপটাং!
তবেই হবে ঠিক চিৎপটাং
।
কেম্‌নে মানুষ খাবে খাবি
সে-কলের এই চাবিকাঠি
।
ওহে বাবা চাঁদুমনি
এ শাস্তর আগে পড়োনি
।

নাচো নাচো, নাচ্‌ মেরি জান্‌
থামলে আছে এ চাবুকখান।
ভাবা নিষেধ পোড়া দেশে
কলুর বলদ ঘানি পেষে।
কষ্ট একটু হলোই না হয়
কিন্তু বারণ বিষণ্নতায় ।

ইচিং মিচিং লিখে দিলুম
সত্যি ভেবোনাকো হালুম!

Comments